৬ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়ায় পুলিশের গুলিতে ইসরায়েলি সেনাসদস্য নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নেতানিয়ায় পুলিশের গুলিতে ইসরায়েলি সেনাসদস্য নিহত

নেতানিয়ায় কিরিয়াত হাশারোন এলাকায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

বাংলাপ্রেস ডেস্ক:  ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন রাতে শহরের কিরিয়াত হাশারোন এলাকায় রাইফেল হাতে এক ব্যক্তি গুলি চালাচ্ছেন এমন সংবাদ পায় পুলিশ।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে দাবি করা হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ওই সেনাসদস্য নিহত হন। ইসরায়েলি গণমাধ্যম ইদিওথ আহরোনোথ জানিয়েছে, নিহত ব্যক্তি দেশটির সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।

তবে তিনি ঠিক কী কারণে সাধারণ মানুষের মাঝে এমন উন্মত্ত আচরণ করছিলেন বা কেন গুলি ছুড়ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে আসছিলেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি