নেশার টাকার জন্য বাবাকে অপহরণ !

বাংলাপ্রেস, ঢাকা: নেশার দায়ে চার লক্ষ টাকা দেনা, পাওনাদারের চাপে বাবাকেই কিডন্যাপ করেছে ছেলে। হেরোইন কিনে বাজারে দেনা হয়েছে আনুমানিক চার লক্ষ টাকার। চাপ আসতে শুরু করেছে বিক্রেতাদের মধ্যে থেকে। এই অবস্থায় বাবাকেই হাতিয়ার করল ছেলে। সাজিয়ে ফেলল নিখুঁত অপহরণের ছক। বরাতদোষে শেষরক্ষা হলো না। ভারতের লালগোলা থানার গণেশপুরের বাসিন্দা মতিউর রহমানকে মসজিদ তৈরির জন্য সরকার টাকা দেবে— এই প্রলোভন দেখিয়ে মালদার বৈষ্ণবনগর নিয়ে যায় গুণধর ছেলে সেঞ্জারুল।
তবে স্বামী বাড়ি না ফেরায় চিন্তিত স্ত্রী সাদেনুর বিবি মতিউরের নিখোঁজ হওয়ার ঘটনা জানান পুলিশকে। এর পরে তিনি একটি ফোন পান, জানেন, তাঁর স্বামীর অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসেবে ১৫ লক্ষ টাকা দাবি করেন অপহরণকারীরা। এর পর আবার পুলিশের দ্বারস্থ হন সাদেনুর। ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ।
সেঞ্জারুলকে সন্ধান দিয়ে শুরু হয় পুলিশের অভিযান। ব্যাপক তল্লাশি চলতে থাকে। তল্লাশি অভিযানের খবর পেয়েই অপহরণকারীরা পালিয়ে গেলেও পুলিশ মতিউরকে উদ্ধার করে। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন মতিউর।
তাঁর থেকেই পুলিশ জানতে পারে, মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা মহসিন শেখের কাছ থেকে বেশ কিছু হেরোইন কেনে সেঞ্জারুল। সেই মাদক বাবদ মহসিনের কাছে সাড়ে চার লাখ টাকা ধার ছিল তার। বকেয়া টাকা নিয়ে দু’জনের মধ্যে গণ্ডগোল হয় বলেও খবর। অভিযোগ, ১ সেপ্টম্বরের মধ্যে ওই টাকা পরিশোধ না করা হলে সেঞ্জারুলকে প্রাণে মেরে ফেলা হবে বলেও মহসিন হুমকি দেয়। তার পরেই বাবাকে অপহরণের ছক কষে সেঞ্জারুল।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি