৫ মে ২০২৬

নেপালের কাঠমান্ডুতে তিন বিস্ফোরণ নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নেপালের কাঠমান্ডুতে তিন বিস্ফোরণ নিহত ৪

বিদেশ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক তিনটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার দুপুরের পর ওই তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিস্ফোরণ কাঠমান্ডুতে; বাকি দুটি রাজধানী দুটি শহরতলীতে বিস্ফোরিত হয়।

নেপালের পুলিশ জানিয়েছে, হাত বোমার সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। বিস্ফোরণ স্থলের কাছাকাছি কিছু পুস্তিকা খুঁজে পাওয়ার আমরা মাওবাদীদের একটি গ্রুপকে সন্দেহ করছি বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

ওই একই গ্রুপ গত ফেব্রুয়ারিতে কাঠমান্ডুতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল বলে সন্দেহ করা হয়। ওই হামলায় একজন নিহত হয়েছিল।

এদিকে রোববারের ওই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা শ্যামলাল গিয়াওয়ালি তিনজন ব্যক্তিই ‘ঘটনাস্থলে’ নিহত হয়েছেন। আর চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, শহরতলীর একটি বাড়িতে ওই পুস্তিকা খুঁজে পাওয়া যায়। ওই বাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।

গোবিন্দ ভান্ডারি নামে ১৭ বছর বয়সী একজন শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি বড় একটি শব্দ শুনতে পাই এবং ঘটনাস্থলে দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখি বিস্ফোরণে জেরে একটি বাড়ির দেয়ালে চিড় দেখা দিয়েছে।

প্রথম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। কিন্তু কাঠমান্ডুর কেন্দ্রে একটি হেয়ারড্রেসারের কাছে দ্বিতীয় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। দ্বিতীয় বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন একটি বিস্ফোরক ডিভাইস অন্যত্র নেয়ার সময় গ্রুপটির দুজন সদস্য আহত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি