৭ মে ২০২৬

নেপালের বিধস্ত উড়োজাহাজের সন্ধান মিললো নদীতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নেপালের বিধস্ত উড়োজাহাজের সন্ধান মিললো নদীতে
বাংলাপ্রেস ডেস্ক: নেপালে ক্রুসহ ২২ জন আরোহী নিয়ে দেশটির বেসরকারী এয়ারলাইন্সের বিধস্ত যাত্রীবাহী উড়োজাহাজটির সন্ধান পাওয়া গেছে। উড়োজাহাজটি কোওয়াং গ্রামে লামছে নদীর মোহনায় বিধস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, পায়ে হেঁটে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও খারাপ আবহাওয়ার কারণে এ বিলম্ব হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। এয়ারলাইন্স কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ২২ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ হয়। এয়ার ৯ এনএইটি টুইন-ইঞ্জিন উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসম পর্যন্ত উড়ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, উড়োজাহাজটিতে ক্রু সহ মোট ২২ জন যাত্রী ছিল। এর মধ্যে ৪ জন ভারতীয় এবং ৩ জন জাপানি নাগরিক ছিলেন, বাকিরা নেপালি নাগরিক। বেসরকারী বিমান চালনা প্রতিষ্ঠান তারা এয়ার নেপালে ব্যাপক আকারে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বত অবস্থানে এয়ারস্ট্রিপ সহ অন্যান্য কারণে নেপাল অভ্যন্তরীণ বিমান নেটওয়ার্কে দুর্ঘটনার রেকর্ড রয়েছে বলে জানায় এনডিটিভি। মুস্তাং জেলা পুলিশ অফিসের ডিএসপি রাম কুমার দানি এএনআইকে বলেন, তিতির স্থানীয়রা ফোন করে আমাদের জানিয়েছে যে তারা একটি অস্বাভাবিক শব্দ শুনেছে যেন কিছু বিস্ফোরণ হয়েছে। আমরা অনুসন্ধান অভিযানের জন্য ওই এলাকায় একটি হেলিকপ্টার মোতায়েন করছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি