
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: সার্কভুক্ত দেশগুলোর কোভিড-১৯ আক্রান্ত সময়ে সরকারের জরুরী তহবিল হতে নেপালে করোনা আক্রান্ত জনগণের সাহায্যার্থে ঔষধ ও সূরক্ষা সামগ্রী বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ নেপালে পাঠালো বাংলাদেশ। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১ টায় চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে তিন (কাভার্ট ভ্যান) ট্রাক বোঝাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রেরণ করে বাংলাদেশ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগণের জন্য স্বাস্থ্য সামগ্রী হিসেবে ঔষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, স্যাজিক্যাল মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। এসব মেডিকেল সামগ্রী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন হয়ে নেপালে প্রবেশ করবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক
(ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র এডি সামছুল হক প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]