৬ মে ২০২৬

নেপালে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নেপালে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট
বাংলাপ্রেস ডেস্ক: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী নভেম্বরে তিনি দেশটির সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে নেপালে নতুন করে রাজনৈতিক সংকট শুরু হলো। রয়টার্সের খবর থেকে এ তথ্য পাওয়া গেছে। নেপালে রাজনৈতিক সংকটের শুরু গত বছরে। গত ২০ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হঠাৎ করে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, এরপর দেশটির সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। আদালত বলেন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক। এরপর প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গতকাল শুক্রবার রাত ২টার দিকে আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা—কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য গতকাল শুক্রবার পর্যন্ত সময় দিয়েছিলেন প্রেসিডেন্ট। বিবৃতিতে আরো বলা হয়, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কোনো মন্তব্য করেনি। নেপালে এমন সময়ে এই রাজনৈতিক সংকট শুরু হলো যখন দেশটি করোনাভাইরাসের সংক্রমণে ভুগছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি