নীলফামারীতে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি চিহিৃতকরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীতে ৫ দিন ব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহিৃতকরণ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় নীলফামারী ডেনিস লেপ্রসির প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন (পিপিএম)।
প্রকল্পের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে,বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের গণযোগাযাগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. নজরুল ইসলাম, নিউজ নেটওয়র্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আব্দুল ফারুক, প্রকল্পের প্রেগ্রাম ফ্যাসিলেটর আব্দুর রউফ, নিউজ নেটওয়ার্কের কর্মী শ্যামল কান্তি রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রশিক্ষনার্থীদের মধ্যে দৈনিক জনকষ্ঠের ষ্টাফ রিপোটার ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিম হক ববি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগের আলো ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে নীলফামারী জেলার ২৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশ গ্রহন করেন। আয়োজনে নিউজ নেটওয়ার্ক এবং উদয়স্কুর সেবা সংস্থা (ইউএসএস) প্রকল্প।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি