৫ মে ২০২৬

নীলফামারীতে পিছিয়ে পড়া পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নীলফামারীতে পিছিয়ে পড়া পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস/ইপার এর অর্থ সহায়তায় এনএনএমসি ফাউন্ডেশনের মাধ্যমে নীলফামারী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে। নীলফামারী জেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট মহামারী সময়কালীন অবস্থা মোকাবেলায় নীলফামারী জেলায় ১১০ টি দলিত পরিবারের মাঝে সহায়তা হিসাবে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে একটি ব্যাগে ১ টি পরিবারের জন্য; চাল ৫ কেজি, মসুরের ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ১/২ লিটার, আলু ২ কেজি এবং লবণ ৫০০ গ্রাম প্রদান করা হয়। রবিবার সকালে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি এ্যাড. রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপি’র নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা প্লাটফর্মের সম্পাদক শীষ রহমান, নীলফামারী সদর প্লাটফর্মের সভাপতি মেঘুরাম বাসফোর, ডোমার উপজেলা প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতি, সম্পাদক অনীল বাসফোর এবং উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এবং জেলা প্লাটফর্মের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, খাদ্যদ্রব্য বিতরণের পূর্বে নীলফামারী জেলা প্রশাসন এবং নীলফামারী সদর ও ডোমার উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট প্লাটফর্মের নেতৃবৃন্দ অবগত করেন। প্রশাসনের এর নিদের্শনা মোতাবেক খাদ্যদ্রব্য গুলো নীলফামারী শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে ১২ এপ্রিল ২০২০ তারিখে ৭৫টি নীলফামারী সদরে এবং ডোমার উপজেলায় ৩৫ টি হরিজন, চর্মকার, নরসুন্দর, ঋষি, মুচি সম্প্রদায়ের দলিত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি