৮ মে ২০২৬

নীলফামারীর শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন ডোমারের নাজিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নীলফামারীর শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন ডোমারের নাজিরা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নির্বাচিত হলেন, ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী। তিনি ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সহধর্মীনি এবং বর্তমানে তিনি ডোমার ছোট রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে দায়ীত্ব পালন করছেন।

জানা যায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার উদ্যোগ গ্রহন করা হয়। এতে গত ৯ডিসেম্বর নীলফামারী জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসাবে শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে সন্মাননা ক্রেস ও সনদপত্র প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম।

বিশেষ অতিথি হিসাবে, জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষিকা নাজিরা আখতার ডোমারে স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘরের সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করছেন। এ ছাড়াও স্কাউটের এএলটি, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য, নারীও শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি সমাজ গঠনে ব্যাপক ভুমিকা রাখছেন ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি