৮ মে ২০২৬

নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে পুরস্কার পেলেন ডোমার থানা ওসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে পুরস্কার পেলেন ডোমার থানা ওসি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)থেকে: নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে পুরস্কার পেলেন ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। জেলা পুলিশ আয়োজিত শনিবার (২৪আগষ্ট) নীলফামারী পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করেন, নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, (সদর সার্কেল) রুহুল আমিন, রবিউল ইসলাম, (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার (সার্কেল) জয়ব্রতপাল উপস্থিত ছিলেন। জুলাই/১৯ মাসের সন্ত্রাস, অপরাধ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন ও সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলা ও থানার মধ্যে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান কে শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসাবে এ সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য এর আগেও তিনি গত ১৩ জুলাই জুন/১৯ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসাবে সম্মাননা স্মারক পান। পাশাপাশী সার্বিক কর্ম মূল্যায়নে নীলফামারী জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে ডোমার (সার্কেলের) সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রতপাল কে সম্মানা ক্রেস প্রদান করেন অতিথিগণ।

এ ছাড়াও জেলার সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর হিসাবে ডোমার থানা এসআই আব্দুল লতিফ কে পুরস্কিত করা হয়। অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান জানান, এ ধরনের পুরস্কার তার কর্মদক্ষতা আরো অনুপ্রানিত করবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি