নীলফামারী -৪ আসনের বিএনপির প্রার্থী আমজাদের সংবাদ সম্মেলন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি’র মনোনিত প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে। ১১ ডিসেম্বর রাতে সৈয়দপুর বিএনপি’র রাজনৈতিক জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, অনেক আইনী লড়াই মোকাবেলা করে প্রার্থীতা ফেরত পেয়েছি। এ নির্বাচনে আমার প্রার্থীতা বাতিল করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। মহামান্য হাইকোটের কাছে আমি ন্যায় বিচার পেয়েছি। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক আমার বিজয় ঠেকাতে পারবেনা।
১১ ডিসেম্বর কিশোরগঞ্জে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি বলে সাংবাদিকদের জানান। এর আগে ১০ ডিসেম্বর ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলার তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে সৈয়দপুরে কর্মকত ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি