৫ মে ২০২৬

নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২ , গির্জা পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:২১ পিএম
নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২ , গির্জা পুড়ে ছাই

বাংলাপ্রেস ডেস্ক:   নেদারল্যান্ডসে আতশবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া একটি পৃথক ঘটনায় আমস্টারডামের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জা পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি)  খবরে বলা হয়, নেদারল্যান্ডস ঐতিহ্যগতভাবে নববর্ষ উদযাপন করে, এ সময় বিপুল সংখ্যক আতশবাজি পোড়ানো হয় যার ফলে প্রতি বছর শত শত মানুষ আহত হন এবং লাখ লাখ ইউরোর ক্ষতি হয়। 

পুলিশ জানিয়েছে, এই বছর নববর্ষের প্রাক্কালে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘এই নববর্ষের শুরুতে  কিছু এলাকায় ভারী আতশবাজি এবং অগ্নিসংযোগের প্রভাব ছিল মারাত্মক ধ্বংসাত্মক। জরুরি পরিষেবা এবং পুলিশের বিরুদ্ধে সহিংসতা আবারও তীব্র আকার ধারণ করেছে।’

পুলিশ জানিয়েছে, আতশবাজি দুর্ঘটনায় আমস্টারডামের কাছে ৩৮ বছর বয়সি এক ব্যক্তি এবং দেশটির পূর্বাঞ্চলীয় শহর নিজমেগেনের একটি ছেলে নিহত হয়েছেন।

এছাড়া আমস্টারডামে, শহরের কেন্দ্রীয় ভন্ডেলপার্কের কাছে অবস্থিত একটি গির্জায় মধ্যরাতের কিছু পরেই শুরু হওয়া আগুনে ধ্বংস হয়ে যায়।

এদিকে, আমস্টারডাম পুলিশ এবং দমকল বিভাগ জানিয়েছে যে তারা ঘটনার তদন্ত করছে এবং ১৮৭২ সালে নির্মিত গির্জায় আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি