৫ মে ২০২৬

নেদারল্যান্ডে ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করবে প্রাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নেদারল্যান্ডে ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করবে প্রাণ

বাংলাপ্রেস অনলাইন : নেদারল্যান্ডের জনপ্রিয় চেইন শপ অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপ আগামী এক বছরে প্রাণ গ্রুপের কাছ থেকে ৫০ লাখ মার্কিন ডলারের সমমূল্যের বিভিন্ন পণ্য ক্রয় করবে। এসব পণ্যের মধ্যে থাকছে নুডলস, বিভিন্ন ধরনের জুস ও কনফেকশনারি পণ্য।রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আজ শনিবার এ বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। এসময় নেদারল্যান্ডের বিভিন্ন প্রান্তে প্রাণ পণ্য ছড়িয়ে দিতে কাজ করায় অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের প্রধান নির্বাহী উইম অ্যাঞ্জেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চেীধুরী।

প্রাণ এক্সপোর্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইউরোপের বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। ২০১৭ সালে নেদারল্যান্ডে প্রাণ পণ্য রপ্তানি শুরু হয়। এবার প্রথমবারের মত অ্যাঞ্জেল ফরেন ফুড আমাদের কাছ থেকে এলোভেরা জুস ক্রয় করবে। এ জুস নেদারল্যান্ড ছাড়াও জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা সুপারশপের প্রায় ৫০০টি আউটলেটে পাওয়া যাবে। ভবিষ্যতে রেডি পাস্তা ও রেডি নুডলস রপ্তানির পরিকল্পনার কথাও তিনি জানান।

উইম অ্যাঞ্জেল বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণের সুনাম বর্হিবিশ্বে ক্রমেই ছড়িয়ে পড়ছে। এখন ইউরোপের বাজারেও বিশ্বের নামীদামী সব ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে প্রাণ পণ্য মানুষের আস্থা অর্জন করছে। ভবিষ্যতে প্রাণ পণ্য আরো জনপ্রিয় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রসুল,অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের বিপণন পরিচালক লরেন্স টেন ফেল্ড ও কমার্শিয়াল ম্যানেজার মার্সেল বিমস্টেরবোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বতর্মানে প্রাণের পণ্য বিশ্বের ১৪১টি দেশে রপ্তানি হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি