৪ মে ২০২৬

নবীনগরের জিনদপুর বাজারে দুই প্রান্তে রাস্তায় জলাবদ্ধতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগরের জিনদপুর বাজারে দুই প্রান্তে রাস্তায় জলাবদ্ধতা

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: গ্রীষ্মকাল আর বর্ষাকালে প্রায় সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। যার ফলে বিভিন্ন অঞ্চলে বন্যা ও রাস্তাঘাটে জলাবদ্ধতা হয়ে থাকে। তারই প্রমাণ নবীনগর উপজেলার জিনদপুর বাসষ্ট্যান্ড হতে বাজারের প্রবেশমুখ ও বাজারের শেষ দিকের জমদ্দার মার্কেট পর্যন্ত জলাবদ্ধতা লেগেই থাকে। এই রাস্তাটির দুটি প্রান্তে ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। যার ফলে ভোগান্তিতে পড়ছে এলাকার জনগণ, স্কুল ও কলেজ শিক্ষার্থী ও দুর দুরান্ত থেকে আসা যানবাহন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসমিল্লাহ মার্কেট হতে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের কাছাকাছি হয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের দক্ষিনের জমদ্দার মার্কেট পর্যন্ত এই জলাবদ্ধতা চোখে পড়ে। একদিন বৃষ্টি হলে ৭দিন পানি থেকে যায় বলে জানা যায়। পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা না থাকায় রাস্তাটির কিছু অংশ কর্দমাক্ত হয়ে পড়ে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে সমাধান পেতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে চলাফেরা করতে না পেরে অন্যের দোকানের সামনে দিয়ে চলাফেরা করতে হয়। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে ড্রেনের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি