নবীনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও ১ জনকে বিনাশ্রম কারাদন্ড
মোহাম্মদ জাকারিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক রমজানের বাজার মূল্য মনিটরিং এর সময় নবীনগর উপজেলার জিনদপুর বাজারে আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতে ৪ দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা ও এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
এছাড়া নবীনগরের করিম শাহ মাজার সংলগ্ন এলাকায় দুধের বাজার মনিটরিংয়ের সময় অসুস্থ (চিকিৎসা চলমান) গাভীর দুধ বিক্রয়সহ দুধে নিষিদ্ধ পণ্য মিশানোর দায়ে ৪ টি মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান।এই সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।
অন্যান্য দুধ বিক্রেতাদের দুধে ল্যাক্টোমিটারের পরিমাপে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ দেয়া হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি