৪ মে ২০২৬

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মমিনুল হক রুবেল, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাইতলা উত্তর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে কোনাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটি,এম রেজাউল করিম সবুজ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত ওদের সুস্বাস্থ্য ও লেখা পড়া আমাদের প্রচেষ্টা।কাইতলা উত্তর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি যা আপনাদের সন্তানের লেখা পড়ার জন্য প্রয়োজন।নবীনগর বিভিন্ন যায়গায় শহীদ মিনার করে দিচ্ছি অন্যান্য কাজ করছি,ডিসেম্বর মাস চলে যাচ্ছে নতুন শিক্ষা বর্ষ আসবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের কে নিয়মিত স্কুলে পাঠাবেন।ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার পূর্বে সকালের নাস্তা এবং টিফিন বক্সে দুপুরের খাবার দিয়ে পাঠাবেন।শিক্ষক সংকট,গাইড ওয়াল,নতুন ভবন নির্মাণ সহ যে তিনটি দাবি করেছেন সেই তিনটি দাবি আমি উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে দাবি গুলো পূরণ করবো ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে কাইতলা উত্তর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৫ জন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ,ট্যাবিল,খাতা কলম ও টিফিন বক্স বিতরণ করা হয় এবং নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০ টি ব্যান্স বিতরণ করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি