নবীনগরে অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষ ও পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(০৪/০৬)সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবীনগর মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,পৌরসভার মেয়র মো. মাঈনউদ্দিন মাইনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) চিত্ত রঞ্জন পাল, বিশিষ্ট সমাজসেবক ফারুক আহম্মদ, সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আবু মোছা,অফিসার ইনচার্জ রনোজিত রায়,অফিসার ইনচার্জ(তদন্ত) রাজু আহম্মদ, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সংগঠনের উপদেষ্ঠা সাইদুল আলাম সোরাফ, রবিন সাইফ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম রুবেল।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এলাকার কিছু সংক্ষক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুন তরুনীরা ২০১৭ সালের ১৭ মার্চ মানবসেবার ব্রত নিয়ে এ সংগঠনটি সৃষ্টি করে। ইতিমধ্যে শিক্ষা,স্বাস্থ্য ও অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের অধিকার আদায়ের ক্ষেত্রে কাজ করে বেশ সুনাম অর্জন করেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি