নবীনগরে মাদক সহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার
মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে,এএসআই মো.ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় রবিবার দিবাগত রাত্র সারে বারোটার দিকে ইয়াবা বড়ি(মাদক)সহ ২ মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ঐ মাদক বিক্রেতারা হচ্ছে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়া কান্দি ইউনিয়নের জয়কালীপুর(আরফান মেম্বারের বাড়ি)গ্রামের মিলন মিয়ার ছেলে মো.শিপন(৩৭),এবং নরসিংদী জেলার পলাশ থানার মাঝের চর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে মো.রাসেল(২২)।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান,ক্যাম্প এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ পিস ইয়াবা বড়ি সহ উপরোক্ত দুজন কে গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায় সাংবাদিকদের জানান,আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার(১৭/০৬)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি