৭ মে ২০২৬

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন রঞ্জন পালের বিদায় সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন রঞ্জন পালের বিদায় সংবর্ধনা

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়া থেকে : বর্ণাঢ্য আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন রঞ্জন পাল কে বিদায় সংবর্ধনা দেয় নবীনগর থানার পুলিশ প্রশাসন।

শুক্রবার ০৭/০৫ বিকালে নবীনগর থানার চৌকিদারী কম্পাউন্ডারে অফিসার্স ইনচার্জ রনোজিত রায় এর সভাপতিত্বে ওসি তদন্ত রাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,

জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ,জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বুরহান উদ্দিন নশু,

ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন শাহান,

সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন নাছির

নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ ক্লান্তি কুমার ভট্টাচার্য,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন ।

উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা, নবীনগর বাজার কমিটির সেক্রেটারি আশরাফুল আলম জনি সহ সাংবাদিক,সামাজিক,শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন,নবীনগরের উন্নয়ন ও সুশাসন অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে।

এবং নবীনগরে দাঙ্গা,সন্ত্রাস ও মাদক নির্মূলে থানার সকল পুলিশ প্রশাসনকে চিত্তরঞ্জন পালের দেখানো পথ অনুসরণ করার আহবান জানান।

পরে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল নবীনগরের মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে সকলকে নবীনগরের চলমান উন্নয়নকে ধরে রাখতে এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর পাশে থেকে সহযোগিতা করতে অনুরোধ করেন।

এই সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য ও উপহার সামগ্রী গ্রহণ করেন তিনি। উল্লেখ্য গত ৫ মে সরকারি বিধি মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) থেকে অবসর হন পুলিশের এই চৌকষ কর্মকর্তা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি