নবীনগরে বিটঘর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফের চাউল বিতরণ
মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দু:স্হ, অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়। বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন চাউল বিতরণ সকালে উদ্বোধন করেন। ১৬৪৬জনের মাঝে ১৫ কেজি করে চাউল দেওয়া হচ্ছে, উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
এবছর বিটঘর ইউনিয়নের ৯টি ওর্য়াডের গরীব অসহায় মানুষের জন্য এই চাউল করা হচ্ছে। রবিবার সকাল থেকে বিনামূল্যে চাউল বিতরণ করেন বিটঘর ইউনিয়ন পরিষদ। এই সময় বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন, সচিব মোহাম্মদ জাকারিয়া , উক্ত ইউপি মেহেদী জাফর দস্তঙ্গীর, কালু মিয়া,ফরিদ মিয়া,সেম্ভু ভূষন, মিজান মিয়া, আবুল হোসেন, , রাজ্জাক মিয়া, আব্দুল জলিল, আব্দুল মন্নান, আলিয়া বেগম, জেসমিন আক্তার,সাবেক ইউপি সদস্য মারুফা আক্তার, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাছুম মির্জা, বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আহমেদ আলী খা,বিটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর যুগ্ন সম্পাদক মাসুম কবির, প্রমুখ উপস্হিত ছিলেন। ৯টি ওর্যাডের প্রতিটি নারী পুরুষের মাঝে আগে ১০কেজি করে চাউল বিতারণ করা হত, এবছর ১৫কেজি করে জনপ্রতি পেয়ে খুশী গরীব, দুঃস্থ, অসহায় নারী পুরুষেরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি