নবীনগরে ৮ বছরের শিশু বলৎকার থানায় মামলা ইমাম গ্রেফতার

মোহাম্মদ জাকারিয়া নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল(পূর্বপাড়া)গ্রামের মসজিদের ইমাম শিহাব উদ্দিন(২৫)কে শিশু বলৎকারের দায়ে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শিহাব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার আতুকোড়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়,গত ২৬ শে এপ্রিল উপজেলার বাড়াইল পূর্ব পাড়া মসজিদের ইমাম শিহাব উদ্দিন আবির হোসেন(৮)নামে এক শিশু কে তার ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে যৌন সঙ্গম করে বলৎকার করে।
এবিষয়ে ঐ শিশুর মা লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানায় -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১)মামলা রুজু করেন।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ,অত্র মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক(এসআই) ইহসানুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ আসামী শিহাব উদ্দিন কে নাসিরনগর থানা এলাকা হইতে অত্যন্ত কৌশলে গ্রেফতার করেন। থানা সূত্র জানায়,উপরোক্ত আসামীকে বুধবার(২২/০৫)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি