নবীনগর প্রেসক্লাবে পল্লী বিদ্যুৎসমিতির ডিজিএম নীল মাধব বণিকের সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীলমাধব বণিক নবীনগর প্রেসক্লাবে গতকাল শুক্রবার(১৪/০৬)বিকালে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ এর এজিএম কাজী মুহাম্মদ মহসিন,সিনিয়র সাংবাদিক আবু কামাল খন্দকার,আরিফুল ইসলাম মিনাজ, মনিরুল ইসলাম বাবু গোলাম মোস্তফা,পিয়াল হাসান রিয়াজ,মশিউর রহমান রুবেল, মিঠু সূত্রধর পলাশ,মো. সেলিম রেজা,আব্দুল হাদী,শফিকুল ইসলাম বাদল, মনির হোসেন,ডা.নজরুল ইসলাম প্রমুখ।
সাম্প্রতিক সময়ে নবীনগরে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলে ডিজিএম সাংবাদিকদের জানান, নবীনগর উপকেন্দ্র ১ ভোলাচ ও ২ থোল্লাকান্দি সোর্স লাইনের দূরত্ব ৪২কিলোমিটার ও ৩২ কিলোমিটার হওয়ায় বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং মেরামত করতে অনেকক্ষণ সময় লাগায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হয়।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া গ্রিড উপকেন্দ্র হতে বজ্রপাত ঝড় বৃষ্টি এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায়,উন্নয়নমূলক কাজের জন্য,অভিযোগ নিরসনের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিংবা বিনষ্ট ট্রান্সফর্মার পরিবর্তনের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে তিনি সভায় জানান।
এছাড়া বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।উল্লেখ্য যে,নবীনগরে বর্তমানে সংযোগকৃত গ্রাহক সংখ্যা ৯০৫১০ জন এবং বিদ্যুৎ লাইনের পরিমাণ ১১১০ কিলোমিটার, বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ২১৬ টি। এত অধিকসংখ্যক গ্রাহকের বিদ্যুৎ সেবা দিতে অভিযোগ কেন্দ্রের সংখ্যা দুইটি,বৈদ্যুতিক উপকেন্দ্র দুইটি টি এবং এরিয়া অফিস রয়েছে মাত্র একটি,ফলে নবীনগরের জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে সাংবাদিকরা অভিযোগ করেন।
নবীনগরে বর্তমানে বৈদ্যুতিক চাহিদার পরিমাণ ২২.৫ মেগাওয়াট এবং সরবরাহের পরিমাণ ২২.৫ মেগাওয়াট কিন্তু তা সত্বেও ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারায় অবস্থিত সোর্স গ্রিড উপকেন্দ্র অনেক দূরে হওয়ায় এবং পর্যাপ্ত জনবল না থাকায় নবীনগর পল্লী বিদ্যুতের গ্রাহকরা কাঙ্ক্ষিত বিদ্যুৎ সেবা পাচ্ছে না ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি