৮ মে ২০২৬

নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দুষলেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দুষলেন বাইডেন
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রুশ কর্কর্তারা তাদের কাহিনী বলবে কিন্তু এ ব্যাপারে ভুল করার কোনো অবকাশ নেই। নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাইডেন পুতিনের বিরুদ্ধে অবস্থানের জন্য নাভালনির প্রশংসা করেন। বাইডেন বলেন, এমন কী তার ওপর বিষ প্রয়োগ, বিদেশে চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে এসে তাকে কারারুদ্ধ করার পরেও তিনি তার অবস্থান থেকে নড়েননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘২০২০ সালে নাভালনিকে হত্যা করার প্রচেষ্টার পর তিনি প্রবাসে নিরাপদেই থাকতে পারতেন। কিন্তু এটা জেনেও যে তিনি যদি তার কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে তিনি সম্ভবত কারারুদ্ধ হবেন, এমন কী দেশে ফিরলে হত্যা করা হতে পারে জেনেও ফিরেছেন। কারণ নিজের দেশের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। বাইডেন বলেন, নাভালনির মৃত্যু এই মুহূর্তের ঝুঁকিগুলোর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এবং তিনি আরো একবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কাছে এ সপ্তাহে সেনেটে অনুমোদিত দ্বিদলীয় সহায়তা প্যাকেজের পক্ষে ভোট প্রদানে আহ্বান জানান। তিনি বলেন, ‘ইতিহাস তাকিয়ে আছে’ প্রতিনিধি পরিষদের দিকে। বাইডেন বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে সমর্থন করার ব্যর্থতা কখনই ক্ষমা করা হবে না।’ রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে এবং কারা বিভাগ নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি