৪ মে ২০২৬

নাট্যদম্পতি বিজরী-ইন্তেখাবের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নাট্যদম্পতি বিজরী-ইন্তেখাবের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: নাট্যদম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানজিন (১৫)। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, ৯ তলা ভবনের ছাদ থেকে তানজিন লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে—সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তানজিন সুনামগঞ্জ জেলার শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। উত্তরার ঐ ভবনের ৮ তলায় এবি নম্বর ফ্ল্যাটে অভিনয়শিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মী ছিল তানজিন। উত্তরা পশ্চিম থানার এস আই সুকান্ত বলেন, গতকাল বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা রক্তাক্ত লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ঐ কিশোরীকে সচরাচর ছাদে যেতে দেওয়া হতো না। এমনকি ঐ ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টার দিকে ঐ কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, ঐ তরুণীকে লাফ দিতে দেখে ঐ ভবনের পাশের ছাদে থাকা দুই জন নিষেধও করেন। কিন্তু ঐ কিশোরী কারো কথাই শোনেনি। এক প্রশ্নের উত্তরে এস আই বলেন, কি কারণে তানজিন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ঐ বাসার সবাই তানজিনকে আদর করতেন। নিয়মিত নতুন জামা-কাপড়ও কিনে দিতেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি