৫ মে ২০২৬

নাটোরের সিংড়ায় পলকের প্রচারণায় ডিজিটাল মাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরের সিংড়ায় পলকের প্রচারণায় ডিজিটাল মাত্রা

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোর-৩ (সিংড়া) আসনে তৃতীয় বারের মত নির্বাচনী লড়াইয়ে নেমেছে আওয়ামী লীগ মনোনিত হেভিওয়েট প্রার্থী জুনাইদ আহমেদ পলক। এবার তারঁ আসনে তরুণরা তাঁর পক্ষে ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে নতুন ভোটাররাও তাদের পছন্দেরপ্রার্থী হিসেবে জুনাইদ আহমেদ পলকের পক্ষে প্রচারনা চালাচ্ছেন।

অপরদিকে চলনবিল উন্নয়নের এক পলক ফেসবুক এক্টিভ গ্রুপ, চলনবিল ফেসবুক সোসাইটি গ্রুপ এবং ভয়েস অব সিংড়া, আমি চলনবিল থেকে বলছি, উন্নয়নের সিংড়া লাইক পেজ থেকে জুনাইদ আহমেদ পলকের পক্ষে প্রচারনা চালানো হচ্ছে।

আওয়ামী ভোটিং টিম বিভিন্ন ইউনিয়নের হাটে বাজারে ডিজিটাল কনটেন্ট, ভিডিও প্রদর্শনী করছে। সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী সমাজ, শিক্ষক, শ্রমিক সংগঠন ও প্রতিদিন নৌকার পক্ষে প্রচারনায় নামছেন। তরুনদের একটি টিম ড্রোন নিয়ে ভিডিও ধারন করে বিভিন্ন মাধ্যমে পলকের উন্নয়ন তুলে ধরছে।

পলককে নিয়ে গান এসো ভাই, এসো বোন শোনো শোনো নতুন দিনের গান শোনো মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। এই গানটির টিউন ও ফোনে ফোনে শোনা যাচ্ছে। মূলত এবার নাটোর-৩ সিংড়া আসনে পলককে বিপুল ভোটে বিজয়ী করতে দলমত সবাই একাট্টা। এখন শুধু সময়ের ব্যবধান বলে মনে করছে সবাই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি