নাটোরের লালপুরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধ নিহত ১

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোরের লালপুরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে আহাদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে র্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক এবং গুলি উদ্ধার করা হয়েছে। আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিআতকিৎসা দেওয়া হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী আহাদুল ইসলাম উপজেলার কাজিপাড়া গ্রামের মোমিন এর ছেলে। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক ও চোরাচালান সহ মোট ৮টি মামলা রয়েছে। সে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। র্যাব-৫ সিপিসি- ২ এর কমান্ডার মেজর শিবলী
মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে টহল দেয়। এ সময় টহল দলটি সোমবার মধ্যরাতে উপজেলার বিজয়পুর গ্রামের রাস্তা দিয়ে লালপুর সড়কে উঠার সময় একটি নির্জন স্থানে কয়েকজন ব্যক্তির উপস্থিতি টের পায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলের দিকে এগুতে থাকলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে তাদের প্রতিরোধ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ৫মিনিট গুলি বিনিময়ের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে এবং বাঁকীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহাদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি
ম্যাগজিন, পিস্তলের গুলির খালি খোসা, ফেনসিডিল ৫৭ বোতল সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। কমান্ডার মেজর শিবলী মোস্তফা আরো জানান, রাজশাহী জেলার বাঘা উপজেলা হতে লালপুর হয়ে বড়াইগ্রামের বনপাড়াগামী রাস্তাটি মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যার কারনে লালপুর হতে বনপাড়া রাস্তায় র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি