৬ মে ২০২৬

নাটোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নাটোর থেকে সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের সিংড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগে সিংড়া থানায় জিডি দায়ের করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় সিংড়া বাস টার্মিনাল গেটে এই হুমকি দেয় সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা আবু জাফর।

জিডিতে বলা হয়, সোমবার বেলা ১১টার দিকে সিংড়া বাস টার্মিনাল গেটে হকারের কাছে পত্রিকা দেখতে গেলে সাংবাদিক সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঔদ্ধত্য আচরণ করেন শিবির নেতা নামধারী সাংবাদিক আবু জাফর। তার সঙ্গে অনেক ক্ষমতাসীন লোক রয়েছে বলে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আবু জাফর সিংড়া উপজেলা ছাত্রশিবিরের একজন নেতা। সম্প্রতি শিবিরের পদ থেকে পদত্যাগ করে ফেসবুকে (আমি শিবিরের সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম) স্ট্যাটাস দিয়ে নিজেকে বিভিন্ন জায়গায় দৈনিক সংগ্রাম প্রতিনিধি পরিচয় দিয়ে বেড়ান। তার হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি, প্রশাসনের সহায়তা চাই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি