৫ মে ২০২৬

নাটোরে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোরের বাগাতিপাড়ায় এক বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী আবুল কালাম (৫৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আবুল কালাম উপজেলার জামনগর ইউনিয়নের কৈইপুকুরিয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার এসআই মোঃ আবু সেনা জোয়াদ্দার জানান, নাটোর থানার জিআর মামলা নং ১১০৩ এর আসামী আবুল কালাম। আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পর থেকে সে পালাতক ছিল। গোপন সংবাদ পেয়ে সংগী ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি