নাটোর পুলিশ সুপারের বিদায় ও নবাগত পুলিশ সুপারের সম্বর্ধনা অনুষ্ঠান

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোরে কর্মরত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের বিদায় ও নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের বড় হরিশপুর এলাকায় পুলিশ লাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবাগত পুলিশ সুপরিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) ফয়েজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। বক্তারা পুলিশ লাইনস্ স্কুল এ্যান্ড কলেজের জমি ক্রয় ও নতুন ভবন নির্মানে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ বিভিন্ন কাজে বিদায় পুলিশ সুপারের অবদানের কথা তুলে ধরেন।
তারা নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনেকে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সকল কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিদায়ী পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার আইনের মধ্যে থেকে নির্ভয়ে সকল কাজ করার নির্দেশ দেন। নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সকল কাজে সবার সহযোগিতা কমনা করেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি