নাটোর-২ আসনে দুলুর মনোনয়ন বৈধ, অস্বস্তিতে আ'লীগ

নাটোর থেকে সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বৈধতার খবরে অস্বস্তি বিরাজ করছে নাটোর জেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে।
সোমবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান দুলু।
এ দিকে, সোমবার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক সহ অন্যান্যরা।
এ দিকে, প্রতীক বরাদ্দের পর কোর্ট এলাকা গণসংযোগ করছিলেন সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল। এ সময় দুলুর মনোনয়ন বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে নেতা কর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়।
ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে দুলুর আর কোনো বাধা থাকল না। ধারণা করা হচ্ছে ছবির পরিবর্তে দুলুই বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেবেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি