৪ মে ২০২৬

নাটকীয় জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নাটকীয় জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নাইজেরিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে নাইজেরিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরায় নাইজেরিয়া। ম্যাচের ৮৬তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন মার্কোস রোহো। ‘ডি’ গ্রুপে একই সঙ্গে চলা অন্য ম্যাচেও ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। শেষ ষোলোতে উঠেছে জয়ী দুই দল।

প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণে নামে। আর পঞ্চদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। মাঝমাঠ থেকে এভার বানেগার উঁচু করে বাড়ানো বল বা ঊরু দিয়ে নামিয়ে বাঁ পায়ের টোকায় একটু সামনে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান বার্সেলোনার এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে নাইজেরিয়া। ষষ্ঠ মিনিটে সমতা ফেরায় আফ্রিকার দলটি। কর্নারের সময়ে হাভিয়ের মাসচেরানো একজনকে দুই হাতে ধরে রেখে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ভিডিও ফুটেজ দেখার পর সিদ্ধান্ত পাল্টায়নি। ঠাণ্ডা মাথায় গড়ানো শটে বল জালে পাঠান ভিক্টর মোজেজ। ৮৬তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্কোস রোহো। গাব্রিয়েল মের্কাদোর ক্রসে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাটেডের এই ফরোয়ার্ড।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি