৫ মে ২০২৬

নাশকতার মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাশকতার মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ গ্রেফতার

বাংলাপ্রেস অনলাইন : পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইল থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গয়েশ্বর চন্দ্র রায়ের পিএস কে এম আমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, একটি মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

এর আগে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা বৃহস্পতিবার ডিবিতে হস্তান্তর করা হয়।

বাংলাপ্রেস/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি