৪ মে ২০২৬

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ‘যৌন আক্রমন আর না’ এ শ্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শহরের শের-এ বাংলা সড়কের পৌর গোরস্থানের সামনে এ কর্মসূচী পালিত হয়।এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সুরাইয়া পারভীন মলি, এইড’র প্রতিনিধি আশরাফুন্নাহার আশা, নাট্যকর্মী রুবেল পারভেজ, প্রাক্তণ শিক্ষক নুরুন্নাহার কুসুম প্রমুখ।এসময় বক্তারা, ধর্ষণ, যৌন নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি