৬ মে ২০২৬

নারীর প্রজনন স্বাস্থ্য, ক্যান্সার ও অধিকার শীর্ষক আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নারীর প্রজনন স্বাস্থ্য, ক্যান্সার ও অধিকার শীর্ষক আলোচনা সভা

রওশন আলম পাপুল, গাইবান্ধা : ক্যান্সার থেকে সুরক্ষা, সূচনায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে নারীরা আজও অবহেলিত ও বঞ্চিত। চিকিৎসার ক্ষেত্রে নারীর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলা, গর্ভবতী নারীর সন্তান রাখা না রাখা, অপারেশনের মাধ্যমে প্রজনন অঙ্গহানির মতো গুরুতর সিদ্ধান্ত গ্রহণে নারীর অধিকার অধিকাংশ ক্ষেত্রে লঙ্ঘিত হয়।

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নারীর প্রজনন স্বাস্থ্য, ক্যান্সার ও অধিকার শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আয়োজনে এই সভায় সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও মার্চ ফর মাদার। আলোচনা সভায় নারীর প্রজনন স্বাস্থ্যের সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক আছে বলে জানান বক্তারা। এর সাথে জরায়ুমুখের ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার, কোরিওকারসিনোমা, স্তন ক্যান্সার এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডিমিওলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি-জাইকার বাংলাদেশ অফিসের প্রধান উপদেষ্টা জোকি জোশিমুরা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাইমা জান্নাত, ক্যান্সার সারভাইভার রোকেয়া রুমি, স্বেচ্ছাসেবী সংগঠন হীল এর প্রতিষ্ঠাতা মিসেস জেবুন্নেসা, অপরাজিতার জ্যেষ্ঠ সদস্য হোসনে আরা হান্নান, সাংবাদিক জান্নাতুল এনা, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ক্যাপ এর উম্মে হানি মেঘলা, কুমিল্লা কমিউনিটি অনকোলজি ফোরামের রুহুল আমিন, জুম বাংলাদেশের কাজী সদরুল ইসলাম ও ওয়ারেস আলী প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি