৫ মে ২০২৬

নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

বাংলাপ্রেস ডেস্ক:   আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি হাসপাতালে যাওয়ার সময় নারী রোগী, তাদের সঙ্গী এবং কর্মীদের বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। বুধবার (১২ নভেম্বর) এ দাবি করেছে চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স, যা মেডসো-স্যঁ ফ্রতিয়ে (এমএসএফ) নামেও পরিচিত।

এই নির্দেশ গত পাঁচ নভেম্বর থেকে কার্যকর রয়েছে বলেও জানিয়েছে এমএসএফ।

আফগানিস্তানে এমএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা শেতো বিবিসিকে বলেছেন, এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও সংকুচিত করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে।

তারা বলছে, এই নির্দেশ ‘জরুরি চিকিৎসার প্রয়োজন’ থাকা রোগীদেরও প্রভাবিত করছে। সারা শেতো জানিয়েছেন, তালেবান সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং যারা বোরকা পরেননি, তাদের প্রবেশে বাধা দিচ্ছে।

তবে তালেবান সরকারের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-ইসলাম খায়বার দাবি করেছেন, বোরকা না পরার কারণে নারীদের চিকিৎসাকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার খবর সঠিক নয়।

তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি