৬ মে ২০২৬

নারী নেতৃত্বের চর্চা শুরু হলো যুক্তরাষ্ট্রে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারী নেতৃত্বের চর্চা শুরু হলো যুক্তরাষ্ট্রে
নিজস্ব প্রতিবেদক : নারী নেতৃত্বের চর্চা শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। ইচ্ছে থাকলেও যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে শীর্ষস্থানীয় পদে কোন আদৌ ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে সব হিসেব পাল্টে দিয়ে ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির প্রধান দুই দলের মধ্যে ৫৫ বছর বয়সী প্রথম কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বাজিমাৎ করলেন। ২৪৪ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরো বড় রেকর্ড। কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন ২০১০ সালে। দুই বছর দায়িত্ব পালন করে তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন। গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি