৬ মে ২০২৬

নারী চিকিৎসক-ম্যাজিস্ট্রেট বাকবিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেট বদলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারী চিকিৎসক-ম্যাজিস্ট্রেট বাকবিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেট বদলি
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে ঢাকা থেকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার সময় মামুনুর রশীদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। ঘটনার সময় উত্তেজিত হয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডা করতে দেখা যায় ওই চিকিৎসককে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি