৮ মে ২০২৬

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোরে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ আটজন হলেন- নুরজাহান বেগম (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।

নূরজাহান বেগমের মেয়ে জামাই ইলিয়াছ মিয়া জানান, ‘তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য আগুন ধরাতেই বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে আটজন দগ্ধ হয়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘ধারণা করা হচ্ছে সারারাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প করে গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালাতে আগুন ধরালে ওই জমে থাকা গ্যাসের কারণে বাড়িতে আগুন ধরে যায়।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া একুশে টিভি অনলাইনকে জানান, ‘নারায়ণগঞ্জ থেকে আসা আটজনের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে ৩/৪ জনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের ২৫ থেকে ৪৫ শতাংশের মত ঝলসে গেছে। এখন তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি