৫ মে ২০২৬

নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

বাংলাপ্রেস ডেস্ক : নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ নভেম্বর) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সহকারী সচিব নুরুন নাহার। তিনি এ প্রত্যাহার আদেশে স্বাক্ষর করে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট। অভিযোগের পর জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জের এসপির স্ত্রী বেগম ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি।সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন তারা।

এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’ চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান। ফাতেমা তুজ্জহুরা সংরক্ষিত মহিলা-২১ আসনের বর্তমান এমপি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি