৪ মে ২০২৬

নারায়ণগঞ্জে আবাসিক হোটেল থেকে ১৭ নারী-পুরুষ গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নারায়ণগঞ্জে আবাসিক হোটেল থেকে ১৭ নারী-পুরুষ গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা : অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ডস্থ শাপলা গেষ্ট হাউস নামের এক আবাসিক হোটেল থেকে ১৭ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৩ জুলাই) বিকাল ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ এর নেতৃত্বে ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেতারকৃতরা হলো, শাপলা গেষ্ট হাউসের ম্যানেজার মোস্তফা মিয়া (৩২), সাইদুল ইসলাম (৩২), শ্রী মানিক (৩৩), শ্রী মনিম চন্দ্র দাশ (৩৬), আতিকুল ইসলাম (২৪), ফরহাদ হোসেন (২৫), আরিফ হোসেন (২০), সামিউল (২২), তরিকুল হোসেন (২৪), আইয়ুব আলী (৪৫), আহম্মদ হোসেন (২৫), ইব্রাহিম (২৭) এবং পতিতা নাজমা (২২), বর্ষা (২৫), রেখা (৩০), মনি আক্তার (২২) ও শিলা (২১)।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাইনবোর্ডস্থ শাপলা গেষ্ট হাউসে অভিযান চালাই এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ঐ গেস্ট হাউস থেকে ১৭ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।

ওসি আরো বলেন, আমি যতদিন এই থানায় কর্মরত আছি ততোদিন পর্যন্ত এই এলাকায় কোনো মাদক বিক্রি, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এবং কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ড চলতে দিবোনা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি