৭ মে ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন লকডাউন ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন লকডাউন ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আজ সোমবার থেকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ি থেকে বের হতে পারবেন না। এ নির্দেশনা না মেনে কেউ অহেতুক বাড়ির বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন বলে জানা যায়।

গতকাল রোববার রাতে জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ, সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‌্যাব) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লকডাউনের বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিতে ইতোমধ্যে মাইকিংও করেছে প্রশাসন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে করোনায় দুইজনের মৃত্যু ও আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার ১৪ জন ও এর আগের দিন ১৩ জন সর্বমোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি