৭ মে ২০২৬

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬
বাংলাপ্রেস ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় ওই নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিল। খবর বিবিসির। আনাম্বারা রাজ্যের ওগবারু এলাকায় স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। ওই দুর্ঘটনার খবরে গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। তিনি এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি দেশের নৌপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন নিখোঁজদের জন্য উদ্ধারে প্রয়োজনীয় সবকিছু করতে হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি ওগবাকুবা এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল এবং এটি একটি সেতুতে আঘাত করে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। তিনি জানিয়েছেন, পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত পাঁচ লাখ মানুষকে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি