৫ মে ২০২৬

নাইজেরিয়ায় ফুটবল ম্যাচ দেখার সময় আত্মঘাতী হামলা, নিহত ৩০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাইজেরিয়ায় ফুটবল ম্যাচ দেখার সময় আত্মঘাতী হামলা, নিহত ৩০

বিদেশ ডেস্ক: ফুটবল ম্যাচ দেখার জন্য একটি হলের মধ্যে টিভি লাগানো হয়েছিল। খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। সেই সুযোগে সেখানে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৪০ জন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো প্রদেশে। রাজধানী মাইডুগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে কোন্ডুগা এলাকায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয়রা একটি হলে টিভি লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন। সেসময় বাইরে থেকে হলের ভিতরে ঢুকতে চায় এক ব্যক্তি। এই নিয়ে হল মালিকের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। তখনই নিজের শরীরে থাকা বোমা ফাটিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় হলের বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তার বাকি দুই সঙ্গীও। এর জেরে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ২১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিস্ফোরণের পিছনে বোকো হারাম জঙ্গিরা আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি তারা।

সোমবার বর্নো প্রদেশের আপৎকালীন বিপর্যয় মোকাবিলা সংস্থার প্রধান উসমান কাচাল্লা জানান, প্রথমে ঘটনাস্থল থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখমদের হাসপাতালে ভরতি করে চিকিৎসা চালানো হচ্ছে।

২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী কাজকর্ম শুরু করে বোকো হারাম জঙ্গিরা। কিছুদিন বাদে পার্শ্ববর্তী নিগার, চাদ এবং ক্যামেরনে নিজেদের জাল বিস্তার করে তারা। সমান্তরাল প্রশাসন চালানোর লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও জনবহুল এলাকায় জঙ্গি হামলা চালাতে শুরু করে। তাদের নৃংশস মানসিকতার জেরে খুন হতে হয় ২৭ হাজারের বেশি মানুষকে। ঘরছাড়া হন ২০ লক্ষ মানুষ। যদিও আমেরিকার দাবি, গত ছ’বছরে ৩৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে আইএস-এর মদতপুষ্ট বোকো হারাম জঙ্গিরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি