৮ মে ২০২৬

নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাগেশ্বরীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে  : কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- নাগেশ্বরী পৌরসভা এলাকার নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রুমি বেগম (৩৬)।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী বাজারের গরু হাটের পাশে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নজরুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগম ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকতে যান।

এসময় তাদের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দিয়ে দেখেন নজরুল ও তার স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে,তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি