৪ মে ২০২৬

নাচতে নাচতেই মৃত্যু হলো কিশোরীর! (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাচতে নাচতেই মৃত্যু হলো কিশোরীর! (ভিডিও)

বাংলাপ্রেস ডেস্ক : নাচতে নাচতে হঠাৎ মঞ্চে পড়ে গেল কিশোরী। হতভম্ব দর্শক। অনুষ্ঠানের উদ্যোক্তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের কান্দিবলি নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

কিশোরীর নাচের দৃশ্য সেই সময় ধারণ করছিলেন উপস্থিত দর্শক। আর সেই চাঞ্চল্যকর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মঞ্চে গানের তালে তালে নাচতে শুরু করেন ওই তরুণী। নাচের কয়েক সেকেন্ড পরেই হঠাৎই জ্ঞান হারিয়ে সজোরে মাটিতে পড়ে যায় সে। উপস্থিত দর্শক ও উদ্যোক্তারা তাকে তুলতে দৌড়ে মঞ্চে ওঠেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, কিশোরীকে জাগানোর চেষ্টা করে সফল হননি উদ্যোক্তারা। ওই মঞ্চেই মৃত্যু হয় তার। ১২ বছর বয়সী ওই কিশোরীর নাম অনিশা শর্মা বলে জানা গেছে। স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত অনিশা। কান্দিবলি পুলিশ জানিয়েছে, কান্দিবলি এলাকার পশ্চিম লালজি পাড়ায় ওই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি সরকার। গত ২৩ নভেম্বর থেকেই নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছিল সেখানে। মঙ্গলবার ছিল নাচের প্রতিযোগিতা। আর সেখানে প্রতিযোগীদের একজন ছিল অনিশা শর্মা।

https://youtu.be/gAyYehjUt_4

পুলিশ আরও জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে কিশোরীটি কোনো রকম মানসিক চাপে ছিল কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে। তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি