৪ মে ২০২৬

নাচতে নাচতেই মারা গেল অনিশা (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাচতে নাচতেই মারা গেল অনিশা (ভিডিও)
বাংলাপ্রেস ডেস্ক: মঞ্চে গানের তালে তালে নাচছিল অনিশা শর্মা (১২) নামে এক কিশোরী। নাচতে নাচতে হঠাৎ করেই পড়ে যায় কিশোরীটি। তারপর আর জ্ঞান ফেরেনি তার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিবলি এলাকায়। অনিশা শর্মা ভারতের পশ্চিম কান্দিবলির বাসিন্দা। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, একটি হিন্দি গানের তালে নৃত্য পরিবেশনার সময় হঠাৎ মঞ্চে পড়ে যায় ওই কিশোরী। [embed]https://youtu.be/8S83TWtHIYM[/embed] অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায়নি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরী মারা গেছে। মুম্বাই পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর (শুক্রবার) কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। মঞ্চে উঠে নাচ শুরু করতেই আছড়ে পড়ে ওই কিশোরী। পরে আয়োজকরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি