না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক হারান মিত্র

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাহসী সাংবাদিক হারান মিত্র আর নেই। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার আল-হেলাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হারান মিত্র কিডনি রোগে ভুগছিলেন। এর আগে তিনি ঢাকার ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন।
হারান মিত্র বাবা-মা, স্ত্রী ও পিয়াস মিত্র এবং প্রিয়ন্তি মিত্র নামে দুই সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বাবা সুভাষ মিত্র ও মা সন্ধ্যা রানী মিত্র তাদের একমাত্র ছেলের মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন। হারান মিত্রের মৃত্যু সংবাদ তার বোন স্বপ্না মিত্র টেলিফোনে নিশ্চিত করেন। স্বর্গীয় হারান মিত্র তার সাহসী সংবাদিকতার জন্য এ বছর বন্ধন গুণীজন অ্যাওয়ার্ড লাভ করেছেন।
এ ছাড়া তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক সময়ের ভাবনার ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার সংবাদের আলফাডাঙ্গা প্রতিনিধিসহ অনেক পত্রিকায় কাজ করেছেন ক্ষণজন্মা এই সাংবাদিক। ব্যক্তি জীবনে অত্যন্ত মিশুক ও সদালাপী ছিলেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো.আব্দুর রহমান।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেনসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা। এদিকে ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাদড়া গ্রামে তার নিজ এলাকার শ্মশানে তার অন্ত্যষ্টিক্রীয়া সম্পন্ন হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি