৮ মে ২০২৬

ময়মনসিংহে পুকুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ময়মনসিংহে পুকুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহ থেকে সংবাদদাতা : ময়মনসিংহের একটি পুকুর থেকে শিশির খন্দকার নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ।

জানা যায় আজ বেলা ১২টার একটু পরে মুক্তাগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় বিলের একটি কচুরিপানা পরিপূর্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এদিকে আরও জানা গেছে, শিশির খন্দকার শহরের লক্ষীখোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের পুত্র । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলা প্রেসকে নিশ্চিত করেন। উল্লেখ্য প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি