৭ মে ২০২৬

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচি'র চালসহ ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচি'র চালসহ ব্যবসায়ী আটক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ২৫০ কেজি চালসহ ব্যবসায়ী আজাহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে গৌরপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। চাল ব্যবসায়ী আজাহারুল ইসলাম মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলেউপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, ভূটিয়ারকোনা বাজারে আজাহারুল ইসলামের দোকানে ৫০ কেজি ওজনের ২৫টি বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া যায়।

দোকানদার হিসেবে কোনো ট্রেড লাইসেন্সও দেখাতে পারেননি তিনি।আজাহারুল জানান, তিনি খাদ্যবান্ধব কর্মসূচীর সুবিধাভোগীদের নিকট থেকে এ চাল ক্রয় করেছেন।গৌরীপুর ওসি জানান, অবৈধভাবে সরকারি চাল মজুতের অভিযোগ ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে আটক করা হয়।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি