৭ মে ২০২৬

ময়মনসিংহে বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহে বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের  বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী-শিশুসহ অটোরিকশার সাত যাত্রী মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি